সর্বশেষ
চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ লালনিরহাটে মুক্তিযুদ্ধে অবদান ও শিক্ষা বিস্তারে স্মরণীয় শহীদ আবুল কাশেমের ৫৫তম শাহাদাত বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে যুবলীগ কর্মী ওয়াসিম গ্রেপ্তার রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন’ : শিবির সভাপতি পরবর্তী নির্বাচনের অগ্রগতি জানতে রাকসুর কোষাধ্যক্ষের সঙ্গে রাবি শিবিরের সাক্ষাৎ জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্য সাঈদ আহমেদের মতবিনিময়: নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ফুলপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত: র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত: র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফুলপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা (উত্তর) বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা রাশিদ আহম্মেদ। উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান ও ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. আমিনুল হক এবং ফুলপুর প্রেসক্লাব সভাপতি মো. নাজিম উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, কুদরত আলী, এ কে এম তোজাম্মেল হক রুবেল, দেলোয়ার হোসেন এবং উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি রমজান আলী সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সমবায় সমিতির নেতৃবৃন্দ। বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অপরিসীম। সততা ও নিষ্ঠার সাথে সমবায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করলে বেকারত্ব দূর করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করা সম্ভব। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল সমবায়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফুলপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত: র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৩:২৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬