সর্বশেষ
ত্রিশালের সাপখালীতে ‘মামলাবাজ’ শহীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে গলাচিপায় আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময় সংগীত বিভাগের ৯০ মিনিটের বিলম্বে এলোমেলো জবি দিবসের সূচি, ক্ষুব্ধ ব্যান্ডগুলো রাবিতে ব্যাডমিন্টন কোর্ট তৈরি নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ প্রশাসনের কাতারে জুড়ী উপজেলা প্রবাসীদের বাৎসরিক বনভোজন ও মিলনমেলা আজ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রতিবাদী কন্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আজিম মিঞা জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবকে মহানগর কোর কমিটির ফুলেল সংবর্ধনা আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে গলাচিপায় আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময়

পটুয়াখালী স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও কোন্দল নিরসনে উদ্যোগ নিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। নেতাকর্মীদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে উপজেলা বিএনপি।
,সভায় প্রধান অতিথির বক্তব্যে আকন কুদ্দুসুর রহমান দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দেন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, নির্বাচনী প্রস্তুতি, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দলীয় মতবিরোধ নিরসন নিয়ে আলোচনা করেন তিনি।
সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে দলের একক প্রার্থী নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ বিরোধ এড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ ও সাংগঠনিক অবস্থান বিবেচনায় রাখার বিষয়েও গুরুত্ব দেন তাঁরা।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জোটের প্রার্থীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে দূরত্ব ও মতপার্থক্য তৈরি হয়েছিল, তা নিরসনের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে বর্তমান আহ্বায়ক কমিটির বাইরে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং কমিটি গঠনের বিষয়টি উঠে আসে। সভায় তৃণমূল নেতাকর্মীদের মতামতও শোনেন জেলা ও বিভাগীয় নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, গত জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করা এবং বর্তমানে কমিটির বাইরে থাকা নেতাকর্মীদের একটি অংশের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীতে তাঁদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি, মহিলা দল, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে গলাচিপায় আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময়

আপডেট সময় : ০১:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬