সর্বশেষ
গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০১:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১ নভেম্বর) বিকালে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: গোদাগাড়ীর ইটাহারী গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৮) ও মোঃ ইসাহাক আলী (২৪)।
রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, এ ব্যপার গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
















