সর্বশেষ
পটুয়াখালী গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার ১ জন
পটুয়াখালী স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০১:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর জেলা গলাচিপা উপজেলার মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম ,২৮,নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ,৩১ অক্টোবর,সন্ধ্যা ৬টা ২৬মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শ্যামলীবাগ হাইস্কুল খেলার মাঠের উত্তর পাশে ফজিলত বেগমের ,৫১,বাসায় অভিযান চালায় গলাচিপা থানা-পুলিশ। এ সময় ওই বাসা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মো. মিজানুর রহমান এবং বাবা মো. দুলাল বেপারী।
এ ঘটনায় ১ নভেম্বর গলাচিপা থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে
















