বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৬
- আপডেট সময় : ১০:৪৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে পুরাতন মামলার তদন্তে সন্দিগ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ সদস্য এবং প্রতারণা মামলার ২ আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা ১০ মিনিট থেকে বিভিন্ন সময়ে বেনাপোল পোর্ট থানাধীন নিজ নিজ বাড়ি ও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ শাওন হোসেন (২৭), মোঃ গোলাম হোসেন (৫৬), মোঃ নাজমুল ইসলাম (৪৩) ও মোঃ শাওন আলী (২৪)। এছাড়া প্রতারণা মামলায় মোঃ শামীম হোসেন (৩৭) ও মোঃ আব্দুল্লাহ (২৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ২ নভেম্বর ২০২৬ তারিখ পুলিশ প্রহরায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
















