সর্বশেষ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালকিনি, ডাসার ও মাদারীপুর সদর আংশিক এলাকায় ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ১১:৫৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি, ডাসার ও মাদারীপুর সদর উপজেলার আংশিক এলাকার ২২টি পূজামণ্ডপে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ২২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন।



















