সর্বশেষ
সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট লালমনিরহাটে সার বিক্রিতে অনিয়ম, ১০ হাজার টাকা জরিমানা ও ৬ বস্তা সার জব্দ।। শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী বন্যহাতিকে পর্যটনে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে ক্ষতিপূরণ বৃদ্ধি ও মধুটিলা ইকোপার্কের উন্নয়নের আশ্বাস তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ জুড়ীতে সংবর্ধিত আজহার আহমদ ওয়াসিম, পূর্বজুড়ীতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আলোচনা উন্নয়ন ও সমৃদ্ধির বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার ঘোষণা প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ মানবসেবায় আলোচনায় ইয়াকুব আলী, ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী জীবন যেখানে জিরো যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

নাদিম হায়দার,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একটি ভেশাল জাল উদ্ধার করে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

১০ অক্টোবর দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ধামালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী (রাজস্ব) এস এম সিরাজুল ইসলাম।

অভিযান চলাকালে ২ হাজার ৫০০ ফুট দৈর্ঘ্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একটি ভেশাল জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো বিনষ্ট করা হয়। উদ্ধার করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মৎস্য আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

আপডেট সময় : ১২:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬