সর্বশেষ
সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট লালমনিরহাটে সার বিক্রিতে অনিয়ম, ১০ হাজার টাকা জরিমানা ও ৬ বস্তা সার জব্দ।। শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী বন্যহাতিকে পর্যটনে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে ক্ষতিপূরণ বৃদ্ধি ও মধুটিলা ইকোপার্কের উন্নয়নের আশ্বাস তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ জুড়ীতে সংবর্ধিত আজহার আহমদ ওয়াসিম, পূর্বজুড়ীতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আলোচনা উন্নয়ন ও সমৃদ্ধির বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার ঘোষণা প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ মানবসেবায় আলোচনায় ইয়াকুব আলী, ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী জীবন যেখানে জিরো যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ

জবি প্রতিনিধি,
  • আপডেট সময় : ০৩:১৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

জবিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষার প্রতিবাদে এবং চাকরিপ্রার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

শনিবার (১০ অক্টোবর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।এসময় প্ল্যান প্ল্যান কোন প্ল্যান প্রশ্নফাঁসের মাস্টার প্ল্যান;প্রশ্নফাঁস না মেধা,মেধা মেধা সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

এসময় জকসু শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন,২৪-এর গণঅভ্যুত্থান ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তির পর ভেবেছিলাম আর প্রশ্ন ফাঁস বা দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে না। কিন্তু বর্তমান সরকার সাত মাস পেরোনোর আগেই দেশে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এবং একের পর এক শিক্ষার্থী-বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে।​

তিনি আরো বলেন,২০০১-২০০৫ সালের মতো দলকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার পুরনো পথে আবারো হাঁটা হচ্ছে; জনআকাঙ্ক্ষা উপেক্ষা করে দলীয়করণ ও স্বজনপ্রীতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। চরম অব্যবস্থাপনার কারণে পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে তা স্থগিতের ঘোষণা ন্যাক্কারজনক ও লজ্জাজনক।

জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন,​ক্যাম্পাসগুলোতে বছরের পর বছর ধরে অবৈধ দখলদারিত্ব ও গুন্ডামি চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী শিক্ষককে শাস্তি না দিয়ে উল্টো পদোন্নতি দেওয়া হয়েছে। চাকরির নিয়োগে জালিয়াতি, ভাইবায় পক্ষপাতিত্ব, ভেরিফিকেশনের নামে হয়রানি এবং সম্প্রতি প্রশ্ন ফাঁসের মাধ্যমে অযোগ্যদের সুযোগ দেওয়ার চক্রান্ত হচ্ছে।

তিনি আরও বলেন,​মেধাবীদের মুখ অতীতেও বন্ধ রাখা যায়নি, এখনও যাবে না। যদি সরকার এসব চক্রান্ত বন্ধ না করে এবং সোজা পথে না হাঁটে, তবে জুলাই বিপ্লবের মতো শিক্ষার্থীরা আবারো বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ

আপডেট সময় : ০৩:১৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬