সর্বশেষ
সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট লালমনিরহাটে সার বিক্রিতে অনিয়ম, ১০ হাজার টাকা জরিমানা ও ৬ বস্তা সার জব্দ।। শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী বন্যহাতিকে পর্যটনে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে ক্ষতিপূরণ বৃদ্ধি ও মধুটিলা ইকোপার্কের উন্নয়নের আশ্বাস তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ জুড়ীতে সংবর্ধিত আজহার আহমদ ওয়াসিম, পূর্বজুড়ীতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আলোচনা উন্নয়ন ও সমৃদ্ধির বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার ঘোষণা প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ মানবসেবায় আলোচনায় ইয়াকুব আলী, ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী জীবন যেখানে জিরো যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

লালমনিরহাটে সার বিক্রিতে অনিয়ম, ১০ হাজার টাকা জরিমানা ও ৬ বস্তা সার জব্দ।।

লালমনিরহাট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

‎
‎লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চাঁদনী বাজার এলাকায় কৃষক ব্যতীত অন্য ব্যক্তির কাছে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রির অপরাধে অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান মেসার্স রেহান সীডসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ছয় বস্তা সার জব্দ করে স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
‎
১১ সেপ্টম্বর রবিবার বিকেলে রাকিবুল ইসলাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
‎
‎অভিযান চলাকালে লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ
‎উপজেলা কৃষি অফিসার উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত বীজ ও সার ডিলার মেসার্স রেহান সীডসের বিরুদ্ধে অবৈধ ব্যবসায়ীর কাছে বিনির্দেশ বহির্ভূতভাবে সার বিক্রির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
‎
‎অভিযানে জব্দ করা ছয় বস্তা সার স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়। এতে কৃষকদের কাছে সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে সার বিক্রি বন্ধে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
‎
‎এ সময় সংশ্লিষ্ট ডিলারকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে পুনরায় অবৈধভাবে সার বিক্রি করলে তাঁর ডিলার শিপের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে জানানো হয়।
‎
‎কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা এবং সার বিপণনে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লালমনিরহাটে সার বিক্রিতে অনিয়ম, ১০ হাজার টাকা জরিমানা ও ৬ বস্তা সার জব্দ।।

আপডেট সময় : ১২:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬