সর্বশেষ
সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট লালমনিরহাটে সার বিক্রিতে অনিয়ম, ১০ হাজার টাকা জরিমানা ও ৬ বস্তা সার জব্দ।। শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী বন্যহাতিকে পর্যটনে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে ক্ষতিপূরণ বৃদ্ধি ও মধুটিলা ইকোপার্কের উন্নয়নের আশ্বাস তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ জুড়ীতে সংবর্ধিত আজহার আহমদ ওয়াসিম, পূর্বজুড়ীতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আলোচনা উন্নয়ন ও সমৃদ্ধির বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার ঘোষণা প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ মানবসেবায় আলোচনায় ইয়াকুব আলী, ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী জীবন যেখানে জিরো যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী

শেরপুর প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

হাতিকে কেন্দ্র করে অভয়ারণ্য ও পর্যটন খাতের উন্নয়ন করা গেলে মানুষ-হাতি সংঘাত অনেকটাই নিরসন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শনিবার (১০ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে ইতোমধ্যে বেশ কয়েকটি ইকোপার্ক রয়েছে। এ ধরনের পার্কের সংখ্যা আরও বাড়ানো যায় কি না, তা নিয়ে সম্ভাব্যতা যাচাই-বাছাই চলছে। পর্যটন খাতকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও আয় বৃদ্ধির পাশাপাশি হাতি সংরক্ষণ এবং মানুষ-হাতি সংঘাত নিরসনের সুযোগ তৈরি হতে পারে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেন। এ কারণে সংশ্লিষ্টদের কাজ করা সহজ হয়েছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন,পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারীসহ বন বিভাগের কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য, গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বক্তব্য রাখেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী

আপডেট সময় : ১২:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬