সর্বশেষ
নানান কর্মসূচির মধ্য দিয়ে ফুলপুরে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ বেগমগঞ্জ ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শেরপুরের নালিতাবাড়ীতে পৃথকভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১১৩ রোগী মধ্যে ডেঙ্গু ৫২ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৪৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

 চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আনসুর উদ্দিন পরিবারসহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (৩১ আগস্ট) সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, জাসাস সভাপতি রফিকুল হক চৌধুরী, জেদ্দা মহানগর বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন রাজু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনসহ রাঙ্গুনিয়ার প্রবাসী নেতাকর্মীরা। বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় অভিভূত হয়ে ভিপি আনসুর উদ্দিন বলেন, পবিত্র মক্কা-মদিনার ভূমিতে এসে আল্লাহর ঘরে ইবাদত করার সুযোগ পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পবিত্র ওমরাহ পালনের পাশাপাশি রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্য এবং দেশবাসীর শান্তি ও কল্যাণের জন্য দোয়া করব। একই সঙ্গে রাঙ্গুনিয়াবাসীর জন্যও বিশেষ দোয়া কামনা করব। তিনি আরও বলেন, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আগামী দিনে রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে দল যদি তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তাহলে রাঙ্গুনিয়ার মানুষের উন্নয়ন ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন। পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরতে পারেন—এ জন্য রাঙ্গুনিয়াবাসী ও প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া কামনা করেন ভিপি আনসুর উদ্দিন। এদিকে, সৌদি আরবের প্রবাসী নেতাকর্মীরা বলেন, ভিপি আনসুর উদ্দিন দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের জন্য কাজ করেছেন। তার সৌদি আরব আগমন উপলক্ষে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি রাঙ্গুনিয়া ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৪:৪৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬