সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত

 ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

 পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা অন্বেষণে অনুষ্ঠিত ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫’ এর ফলাফল আজ ১২ জুলাই রবিবার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে সারা দেশে প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন। ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, ময়মনসিংহ বিভাগের চার জেলায় মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৫ হাজার ৭০৫ জন, যার মধ্যে ট্যালেন্টপুলে ২ হাজার ১০৬ জন এবং সাধারণ কোটায় ৩ হাজার ৫৯৯ জন মেধাবৃত্তি পেয়েছেন। জেলাওয়ারী হিসাব অনুযায়ী, ময়মনসিংহ জেলায় মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ২ হাজার ৩৭০ জন, যার মধ্যে ট্যালেন্টপুলে ৮৯০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১ হাজার ৪৮০ জন। এছাড়াও জামালপুরে মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ১ হাজার ৩৯১ জন (ট্যালেন্টপুল ৫১৪জন, সাধারণ ৮৭৭ জন); নেত্রকোনায় মোট ১ হাজার ১১৩ জন (ট্যালেন্টপুল ৪২৩ জন, সাধারণ ৬৯০ জন) এবং শেরপুরে মোট ৮৩১ জন (ট্যালেন্টপুল ২৭৯ জন, সাধারণ ৫৫২ জন)। ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ট্যালেন্টপুল (১৪৬ জন) এবং সাধারণ (৩৪৫ জন) কোটায় বৃত্তি পেয়েছে ময়মনসিংহ সদর উপজেলা থেকে। আর সবচেয়ে কম বৃত্তি পেয়েছে ধোবাউড়া উপজেলা থেকে (ট্যালেন্টপুল ১৯ জন, সাধারণ ৩৭ জন)। জানা গেছে, বর্তমানে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) প্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাচ্ছে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা ও বছরে এককালীন ২২৫ টাকা করে পাচ্ছে। তবে ২০২৬ সালের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো অনুমোদিত হলে বৃত্তির অর্থ বাড়বে। সে ক্ষেত্রে ট্যালেন্টপুল বৃত্তির মাসিক ভাতা ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তির মাসিক ভাতা ৪৫০ টাকায় উন্নীত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফলাফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ পোর্টাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত

আপডেট সময় : ০২:০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬