সর্বশেষ
সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২১ মাস পর কারামুক্ত গৌরনদীর সাবেক মেয়র হারিছুর রহমান

রাজিবুল হক রনি :
  • আপডেট সময় : ১২:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান দীর্ঘ ২১ মাস কারাবাসের পর মুক্তি পেয়েছেন। বুধবার (৮ জুলাই) বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
কারা সূত্রে জানা গেছে, এর আগে ২০২৪ সালের অক্টোবরে ঢাকার রামপুরা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি গৌরনদী মডেল থানায় দায়ের করা একাধিক মামলায় কারাভোগ করছিলেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ জানান, হারিছুর রহমানের বিরুদ্ধে মোট ১০টি মামলা ছিল। এর মধ্যে ৮টি মামলায় তিনি স্থানীয় আদালত থেকে আগেই জামিন পেয়েছিলেন। বুধবার বাকি থাকা শেষ দুইটি মামলায় হাইকোর্ট থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছালে প্রয়োজনীয় প্রক্রিয়া ও গোয়েন্দা সংস্থার ছাড়পত্র সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়।
হাইকোর্টের জামিনের আদেশের বিষয়ে গৌরনদী আদালতের জিআরও বেলাল হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তার কাছে দাপ্তরিক কোনো তথ্য নেই, তবে তিনিও হারিছুর রহমানের জামিন পাওয়ার কথা শুনেছেন।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, বুধবার হাইকোর্ট থেকে জামিনের আদেশ আসার পর অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সঙ্গে হারিছুর রহমানকে কারাগার থেকে বের করা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২১ মাস পর কারামুক্ত গৌরনদীর সাবেক মেয়র হারিছুর রহমান

আপডেট সময় : ১২:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬