সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশু সন্তান-সহ মা নিহত

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০১:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গায় বগুড়া-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায়  অটোরিকশার দুই যাত্রী শিশু সন্তান সহ তার মা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী।

স্থানীয়সুত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানায় বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় একটি অটোরিকশাকে সজোড়ে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও তাঁর ছেলে নিহত হয়। আহত হন আরও কয়েকজন যাত্রী। নিহত মা হলেন কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৬) ও তাঁর শিশু ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। বগুড়া থেকে ছেড়ে আসা ঘাতক বাসটিকে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশু সন্তান-সহ মা নিহত

আপডেট সময় : ০১:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬