সর্বশেষ
ময়মনসিংহের ভালুকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী খানসামায় দীঘিতে পড়ে ১৬ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু বালিয়াডাঙ্গীতে মোঃ কাসিম আলীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানবন্ধন, দোষীদের শাস্তি দাবি দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তি দাবি চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জের পুরস্কার অর্জন। বেগমগঞ্জে ১১টি বন্য কচ্ছপ উদ্ধার, এটিআই দিঘীতে অবমুক্ত ভোলার চরফ্যাশনে বৈরী আবহাওয়ায় সমুদ্রে ট্রলার ও নৌযান চলাচলে সতর্কতা জারি ভিসা আছে, ম্যানপাওয়ার নেই: স্বপ্নভঙ্গের নীরব ট্র্যাজেডি নাথেরপেটুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ১ জনের, আহত অন্তত ১৫

বালিয়াডাঙ্গীতে মোঃ কাসিম আলীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানবন্ধন, দোষীদের শাস্তি দাবি

 মোহাম্মদ মিলন আকতার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

 ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মুরগি বস্তি গ্রামের কালমেঘ বাজারের বণিক সমিতির সদস্য মোঃ কাসিম আলীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই রোজ বুধবার কালমেঘ হাটের সামনে কালমেঘ হাট বণিক সমিতি ও এলাকাবাসীর ব্যানারে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। কালমেঘ হাট বণিক সমিতির সহ-সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মিলন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী , কালমেঘ হাট বণিক সমিতির সদস্য মোঃ মজিবর রহমান, মোঃ উল্লাহ রায়হান দুলু, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃনজরুল ইসলাম মোঃ সনিবুল্লাহ, ডাক্তার মোঃ পয়ম উদ্দিন কালু, নিহতের শ্যালক মোঃ মনজুর আলম প্রমুখ । এ সময় বণিক সমিতির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মারধরের ৪ দিন পর কাসিম আলীর মৃত্যু হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তারা আরও বলেন, মামলায় নিরপরাধ সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বালিয়াডাঙ্গীতে মোঃ কাসিম আলীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানবন্ধন, দোষীদের শাস্তি দাবি

আপডেট সময় : ১২:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬