বেগমগঞ্জে ১১টি বন্য কচ্ছপ উদ্ধার, এটিআই দিঘীতে অবমুক্ত
- আপডেট সময় : ১২:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে উদ্ধার করা ১১টি বন্য কচ্ছপ (Turtle) আজ মঙ্গলবার (৭ জুলাই) কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) দিঘীতে অবমুক্ত করা হয়েছে। জানা যায়, গত সোমবার (৬ জুলাই) উপজেলার সুভাষ বাবুর দোকান থেকে ১১টি বন্য কচ্ছপ উদ্ধার করা হয়। পরে বন বিভাগের তত্ত্বাবধানে সেগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। মঙ্গলবার সকালে উদ্ধার করা কচ্ছপগুলো কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) দিঘীতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ শংকর পাল দত্ত, উপজেলা বন কর্মকর্তা শামসুদ্দিন এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. আহসান উল্যাহ। উপস্থিত অতিথিরা বন্যপ্রাণী সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং অবৈধভাবে বন্যপ্রাণী ধরা, কেনাবেচা ও সংরক্ষণ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।



















