সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

নদী ও চর দখলের অভিযোগ, মূল প্রতিবেদনে নেই সুনির্দিষ্ট তথ্য

তৈয়্যবুর রহমান তুহিন চরফ্যাশন,ভোলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১২:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

 সম্প্রতি একটি জাতীয় আমার দেশ পত্রিকায়’বিএনপি নেতার বিরুদ্ধে নদী ও চর দখলের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে সংবাদটি পর্যালোচনা করে স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই প্রশ্ন তুলেছেন—শিরোনামে যেসব গুরুতর অভিযোগ আনা হয়েছে, মূল প্রতিবেদনে তার পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য, দলিল বা প্রশাসনিক প্রমাণ উপস্থাপন করা হয়নি। সংবাদে নদী ও চর দখলের অভিযোগকে প্রধান বিষয় হিসেবে তুলে ধরা হলেও প্রতিবেদনের ভেতরে এ সংক্রান্ত কোনো খতিয়ান, মামলা, আদালতের আদেশ, প্রশাসনিক তদন্ত প্রতিবেদন কিংবা ভূমি অফিসের তথ্য উল্লেখ করা হয়নি। ফলে শিরোনাম ও সংবাদের মূল বক্তব্যের মধ্যে অসামঞ্জস্য রয়েছে বলে মনে করছেন অনেকেই। দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা সরকারি মাদরাসা-ই-আলিয়ার প্রভাষক রেজাউল করিম খন্দকার এ সংবাদকে “পরিকল্পিত অপপ্রচার” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার একটিও সত্য নয়। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা এবং দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল এমন বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।” তিনি আরও বলেন, “যদি আমি নদী বা চর দখল করে থাকি, তাহলে প্রশাসনের নথি কোথায়? মামলা কোথায়? আদালতের আদেশ কোথায়? কোনো প্রমাণ ছাড়াই এমন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।” স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তাদের মতে, সেই দ্বন্দ্বের জের ধরেই একটি পক্ষ পরিকল্পিতভাবে রেজাউল করিম খন্দকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। এলাকার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা। কোনো অভিযোগ থাকলে সেটি অবশ্যই তদন্তসাপেক্ষে প্রকাশ করা উচিত। অন্যথায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং একজন ব্যক্তির সম্মান ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, রেজাউল করিম খন্দকার দীর্ঘদিন ধরে শিক্ষকতা, সামাজিক কর্মকাণ্ড ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে যদি সত্যিই কোনো অনিয়ম বা অপরাধের অভিযোগ থাকে, তাহলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু প্রমাণ ছাড়া জনসমক্ষে কাউকে দোষী হিসেবে উপস্থাপন করা ন্যায়বিচার ও পেশাদার সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নানা ধরনের প্রচারণা ও তথ্যবিভ্রাটের ঘটনা ঘটছে। তাই যেকোনো অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত ও যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে রেজাউল করিম খন্দকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, “আমি সত্য উদঘাটনের স্বার্থে যেকোনো তদন্তকে স্বাগত জানাই। জনগণ যেন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যকে জানার সুযোগ পান, সেটিই আমার প্রত্যাশা।” স্থানীয় জনগণেরও প্রত্যাশা, অভিযোগ ও পাল্টা অভিযোগের বাইরে গিয়ে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং তথ্যভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে জনমনে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নদী ও চর দখলের অভিযোগ, মূল প্রতিবেদনে নেই সুনির্দিষ্ট তথ্য

আপডেট সময় : ১২:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬