সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির সমাবেশ

 কাশেম বিন আবু জুবায়ের (নোয়াখালী প্রতিনিধি)
  • আপডেট সময় : ০৩:৪২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

 নোয়াখালীর বেগমগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বেগমগঞ্জ উপজেলা বিএনপি ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টায় চৌমুহনী পাবলিক হল চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল বাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না এবং যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সাল। সমাবেশে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌমুহনী পৌর বিএনপির সদস্য সচিব মহসিন আলম মহসিন। প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে রাজনৈতিক দল, প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে জহির উদ্দিন হারুন বলেন, চৌমুহনী ও বেগমগঞ্জে শান্তি, শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে বাবু কামাখ্যা চন্দ্র দাস বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং এ ধরনের সামাজিক আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো পাবলিক হল চত্বর নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির সমাবেশ

আপডেট সময় : ০৩:৪২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬