সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

তালাকের বিষয় জানতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১২:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

 গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ যাগোয়া এলাকায় তালাকের বিষয় জানতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হামলার শিকার হয়েছেন এক গৃহবধূ বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ আনালেরতাড়ী (মুন্সিপাড়া) এলাকার মোঃ রানা মিয়ার মেয়ে মোছাঃ রিয়া খাতুনের সঙ্গে গত ২৬ নভেম্বর ২০২৫ সালে ঢাকায় নিবন্ধিত কাবিননামার মাধ্যমে মোঃ শান্ত মিয়ার বিয়ে হয়। বিবাহের পর তারা দাম্পত্য জীবনযাপন করলেও পরে গোপনে একতরফাভাবে তালাক দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, তালাকের বিষয়টি গোপন রাখার পাশাপাশি তালাকের পরও শান্ত মিয়া তাদের বাড়িতে এসে রিয়া খাতুনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে তালাকের বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে আলোচনা করতে গেলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, গত ১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে রিয়া খাতুন তালাকের বিষয়টি স্পষ্ট করার উদ্দেশ্যে অভিযুক্তদের বাড়িতে গেলে সেখানে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়া খাতুনকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মোঃ রানা মিয়া গাইবান্ধা সদর থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে জানিয়েছেন, অভিযুক্তদের হুমকিতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তালাকের বিষয় জানতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ

আপডেট সময় : ১২:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬