সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

নোয়াখালী চাটখিলে কানাডা প্রবাসী স্ত্রী মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও

 নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে ফেলে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং মালামাল নিয়ে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন মো. রিয়াজ হোসেনের (২৬) সাথে পরকীয়া প্রেমের টানে তিনি ঘর ছেড়েছে, এই ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর মা মোসা. নাজমা আক্তার (৬০)। অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তারের (৩০) স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় প্রবাসী। স্বামী বিদেশে থাকায় নিশাত তাঁর ৩ সন্তান নিয়ে উত্তর নারায়ণপুর গ্রামে মায়ের বাড়িতেই বসবাস করছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়, চাটখিল দক্ষিণ বাজারস্থ নোমান হাসপাতালের পেছনের মিজি বাড়ী মসজিদের মুয়াজ্জিন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা মো. রিয়াজ হোসেন (২৬) চাটখিলে থাকার সুবাদে নিশাত আক্তারের সাথে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। তারই ধারাবাহিকতায়, গত ২৭ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় রিয়াজ হোসেন কৌশলে নিশাত আক্তারকে নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় নিশাত তাঁর ৩ সন্তানকে নানার বাড়িতে রেখে যান। নাজমা আক্তার (মা) অভিযোগে দাবি করেন, ঘর ছাড়ার সময় নিশাত আক্তার পরিকল্পিতভাবে ঘর থেকে নগদ ৯ লক্ষ ১০ হাজার টাকা এবং প্রায় ১৪ জোড়া কানের দুল, ৬টি আংটি, ১টি চেইন ও ২টি ব্রেসলেটসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে যান। পাশাপাশি ২ লক্ষ টাকা মূল্যের ১টি স্কুটি (মোটরসাইকেল) সহ যাবতীয় মালামাল নিয়ে যান। পরবর্তীতে প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ তল্লাশি করে ১ নং ও ২ নং বিবাদীর একটি যৌথ বিবাহের হলফনামা (অ্যাফিডেভিট) উদ্ধার করা হয়। নোয়াখালীর নোটারী পাবলিকের কার্যালয় থেকে সম্পাদিত ওই হলফনামা অনুযায়ী, তারা গত ০৪ মে ২০২৬ তারিখেই পূর্বের কাবিননামা বাতিল করে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের বিষয়টি গোপন রেখে তারা পরিকল্পিতভাবে এই অর্থ ও অলঙ্কার হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নোয়াখালী চাটখিলে কানাডা প্রবাসী স্ত্রী মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও

আপডেট সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬