সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে আবুল বাসার তালুকদার জাতীয় সাংবাদিক সংস্থার ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

প্রতিবেদক: মোহাম্মদ আজিম মিঞা
  • আপডেট সময় : ০২:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

ঢাকা, ১৮ জুন ২০২৬: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (Addl. PC) পদে নবনিযুক্ত ময়মনসিংহের কৃতি সন্তান জনাব আবুল বাসার তালুকদারকে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার নেতারা বলেন, দীর্ঘ কর্মজীবনে আবুল বাসার তালুকদার সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার উজ্জ্বল স্বাক্ষর রেখে আসছেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব ডিএমপির কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের সর্ববৃহৎ মহানগর পুলিশ ইউনিটের অন্যতম গুরুত্বপূর্ণ এ পদে তাঁর দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর বিচক্ষণ নেতৃত্ব ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা বিশ্বাস করেন।
শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি, সদস্য সচিব (নীতি নির্ধারক পরিষদ) মুহাম্মদ মনজুর হোসেন, যুগ্ম মহাসচিব এস এম আকাশ এবং তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ নুরনবী সোহেল।
অনুষ্ঠানের শেষে নেতৃবৃন্দ আবুল বাসার তালুকদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, তাঁর মেধা, প্রজ্ঞা ও নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে আবুল বাসার তালুকদার জাতীয় সাংবাদিক সংস্থার ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

আপডেট সময় : ০২:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬