সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি বেগমগঞ্জে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, জব্দ জিপ বিএনপি সভাপতির সভাপতিত্বেই ব্ল্যাকবোর্ডে ‘জুলাই শহীদ’ স্মরণে, প্রধান বক্তা যুবলীগ নেতা শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

ফুলছড়িতে ঝড়ের কবলে পড়ে—ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ ডুবে গেল দুই নৌকা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১২:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

 গাইবান্ধার ফুলছড়িতে ঝড়ের কবলে পড়ে সরকারি ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুইটি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে হঠাৎ ঝড়ো বাতাসে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ফুলছড়ি সরকারি খাদ্য গুদাম থেকে এড়েন্ডাবাড়ী ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য ৯৩৬ বস্তা চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল ট্রলিতে করে বালাসী ঘাটে এনে সেখান থেকে চরের এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে নেওয়ার জন্য মোট চারটি নৌকায় বোঝাই করা হয়। কিন্তু নৌকাগুলো ঘাট ছাড়ার মুহূর্তেই হঠাৎ তীব্র ঝড়ো বাতাস শুরু হলে চারটি নৌকাই ঝড়ের কবলে পড়ে। এর মধ্যে ৪৬৭ বস্তা চালসহ দুইটি নৌকা নদীতে ডুবে যায়। এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আফতাব রহমান বলেন, ঈদের আগে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় হঠাৎ নদীতে ঝড় শুরু হলে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া চাল স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকাজ শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। ফুলছড়ি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত (অতিরিক্ত) কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালগুলো বুধবার (২০ মে) সংশ্লিষ্ট ইউনিয়নের সচিবের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। নৌকায় করে পরিবহনের সময়ই এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফুলছড়িতে ঝড়ের কবলে পড়ে—ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ ডুবে গেল দুই নৌকা

আপডেট সময় : ১২:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬