সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

মানিকগঞ্জে ডিবির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মোঃ সুমন আহম্মেদ
  • আপডেট সময় : ০৪:০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

মাদকের ভয়াল থাবায় যখন যুবসমাজ ধ্বংসের মুখে, ঠিক তখনই মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক এর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত ১০টা ১০ মিনিটে এসআই এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল মানিকগঞ্জ সদর উপজেলার আন্দারমানিক এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে আন্দারমানিক এলাকার কুখ্যাত শহীদ খান ওরফে টুন্ডা শহিদের বসতবাড়ির উঠান থেকে মোসাঃ (৫০) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শিরিন বেগম দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারিদের দৌরাত্ম্যে এলাকার তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, অথচ একটি চক্র দীর্ঘদিন ধরেই আড়ালে থেকে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সচেতন মহলের দাবি, শুধু একজনকে গ্রেফতার করলেই হবে না— এই মাদকের নেপথ্যে থাকা মূল হোতা ও গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে। না হলে সমাজ থেকে মাদকের বিষবাষ্প কখনোই নির্মূল হবে না।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মানিকগঞ্জে ডিবির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬