সর্বশেষ
জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা “খাল খননের নামে লুটের মহোৎসব!” সদরের পিআইও’র বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ৭ কোটি ২০ লাখ টাকা ভাগবাটোয়ারার আতঙ্ক মানবাধিকার নামের আড়ালে প্রতারণার সাম্রাজ্য! ভুয়া সংগঠনের ভুয়া মহাসচিবের মুখোশ উন্মোচনের দাবি মিরপুরে ৭–৮ বছরের শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড: সমাজের বিবেককে নাড়া দেওয়া এক ভয়াবহ চিত্র কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনে ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাই — তীব্র নিন্দা সোনাইমুড়ীতে শোকের ছায়া প্রিয় ব্যক্তিত্ব হাজী নুরুল হক মাস্টারের ইন্তেকাল মানিকগঞ্জে ডিবির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার প্রেমের ফাঁদে টাকার লেনদেন, এরপর উধাও তরুণী — দিনাজপুরে তোলপাড় শাপলা কাব অ্যাওয়ার্ড পেল নকলার শিক্ষার্থী ফারদিন ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ০৮ কেজি গাঁজাসহ গ্রেফতার -০২

প্রেমের ফাঁদে টাকার লেনদেন, এরপর উধাও তরুণী — দিনাজপুরে তোলপাড়

মোঃ খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

দিনাজপুর সদর উপজেলার মধ্য বালুবাড়ী ইউনিয়নে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে অর্থ আত্মসাৎ ও রহস্যজনকভাবে তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রেম ও বিয়ের আশ্বাসের আড়ালে গাজীপুর থেকে প্রায় ১ লাখ ৭৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন আয়েশা সিদ্দিকা নামের এক তরুণী।
ভুক্তভোগী পরিবার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, দিনাজপুর সদর উপজেলার মধ্য বালুবাড়ী এলাকার মোঃ আব্দুর রহমানের মেয়ে আয়েশা সিদ্দিকা গত ১২ মে ২০২৬ তারিখে গাজীপুর এলাকা থেকে নগদ অর্থ নিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। এরপর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে, কেউ আয়েশা সিদ্দিকার সঠিক সন্ধান দিতে পারলে তাকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এমনকি পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে ওই তরুণী দিনাজপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি নোটারি পাবলিকের “বিবাহ এফিডেভিট” দলিল নতুন করে রহস্যের জন্ম দিয়েছে। সেখানে দেখা যায়, আয়েশা সিদ্দিকা এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মনিরুল ইসলাম নামের এক যুবকের মধ্যে ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে বিবাহ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ রয়েছে। দলিলে উভয়ের সম্মতিতে বিয়ের তথ্য উঠে এলেও টাকার লেনদেন ও নিখোঁজ হওয়ার অভিযোগে এখন পুরো বিষয়টি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
স্থানীয় সূত্র বলছে, ঘটনাটি নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর প্রশ্ন— প্রেমের সম্পর্ক কি শুধুই ছিল অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল? নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য?
তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এখন দিনাজপুরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তুমুল বিতর্ক, ক্ষোভ ও নানা ধরনের প্রতিক্রিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রেমের ফাঁদে টাকার লেনদেন, এরপর উধাও তরুণী — দিনাজপুরে তোলপাড়

আপডেট সময় : ০৪:০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬