সর্বশেষ
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ০৮ কেজি গাঁজাসহ গ্রেফতার -০২ নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ও ব্যবসায়ী হাজী ফরহাদ হোসেনর ওপর পরিকল্পিত হামলা, গাড়ি ভাংচুর গফরগাঁও ভূমি অফিসের আয়োজনে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা /২৬ উদ্বোধন ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন ময়মনসিংহ জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বোর্ড কর্তৃক ৯৬জন চূড়ান্ত চৌমুহনী হকার্স মার্কেটে দোকান ভাড়া নিয়ে সংঘর্ষ: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিকৃত ভিডিও’ ছড়িয়ে সম্মানহানির অভিযোগ নকলায় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সত্য প্রকাশের অপরাধে যদি সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়, তাহলে বুঝতে হবে দুর্নীতির সাম্রাজ্যে আগুন লেগেছে! গাইবান্ধায় স্ত্রীর খোঁজকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, যুবককে কুপিয়ে গুরুতর জখম ফুলপুরে দেওয়াল ভেঙে চুরির ঘটনায় দুইজন গ্রেফতার

ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন

 ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে

 ময়মনসিংহে সারা দেশের ন্যায় ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ মে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি ভবন তেজগাঁও ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি । এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ‌। ভূমি মেলার আয়োজনের মূল উদ্দেশ্য হল ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্লাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। এই মেলায় জনগণ সরাসরি ভূমিসেবা সম্পর্কে ধারণা পাবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন। মেলায় নাগরিক ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ , মৌজা ম্যাপ সংগ্রহসহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। ভূমিসেবা মেলা উদ্বোধনের আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির পর অনুষ্ঠানের উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভূমিসেবা মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন

আপডেট সময় : ১২:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬