সর্বশেষ
প্লাস্টিক পাউডার সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধ্বংসের পথে অটো মোল্ডিং শিল্প। বিএনপির তৃণমূল কর্মীর ক্ষোভ: ‘তৃণমূল অবহেলিত, দলে হাইব্রিডদের প্রভাব বাড়ছে’ নিখোঁজ সংবাদ: গৃহকর্মীর সন্ধান চেয়ে থানায় অভিযোগ। ওষুধের দোকানের কর্মচারী থেকে বিতর্কিত আলোচনায় জামাল উদ্দিন — সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। হামে ৩৫০ শিশুর মৃত্যু: উদ্বেগ, শোক ও সরকারের জরুরি পদক্ষেপ “যুব সমাজকে রাজনীতির নামে লুটপাট শেখানো হয়েছে” — সমাজকর্মী আব্দুর রহিম বাচ্চুর মন্তব্যে আলোচনা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি-আর চাল বিতরণ অশালীন পোশাক ও সংস্কৃতির অবক্ষয় নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের লাকসাম-বাগমারা অংশ চারলেনে উন্নীতকরণের দাবি। গোপালগঞ্জের ওসিকে লেখা সেই চিরকুটে কী ছিল? গাজীপুরের ৫ খুনের নেপথ্যে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য

ওষুধের দোকানের কর্মচারী থেকে বিতর্কিত আলোচনায় জামাল উদ্দিন — সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়।

স্টাফ রিপোর্টার আবু তাহের খোকন
  • আপডেট সময় : ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ থানার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জামাল উদ্দিনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। স্থানীয় সূত্র ও সচেতন মহলের অভিযোগ, ওষুধের দোকানের একজন সাধারণ কর্মচারী হিসেবে পরিচিত এই ব্যক্তি সম্প্রতি কিছু আর্থিক সক্ষমতা অর্জনের পর বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
অভিযোগ রয়েছে, তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন পোস্টে মন্তব্যের মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এবং পাশাপাশি ফেক আইডিতে মন্তব্যের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। এসব কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন— এমন কার্যক্রম সমাজে অস্থিরতা ও অনাকাঙ্ক্ষিত উত্তেজনা সৃষ্টি করতে পারে।
স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক বলেন, “ওষুধের দোকানে চাকরি করলে মানুষের সেবা ও ভালো কিছু অর্জনের মানসিকতা থাকা উচিত। কিন্তু জামাল উদ্দিন কেন নিজের ব্যক্তিগত আইডি থেকে উস্কানিমূলক মন্তব্য করছেন এবং ফেক আইডিতে মন্তব্য করছেন, সেটি জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে।”
এলাকাবাসীর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিচিতি বাড়াতে তিনি পরিকল্পিতভাবে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করার কৌশল অবলম্বন করছেন। ব্যক্তিগত আইডি থেকে মন্তব্য ও ফেক আইডিতে মন্তব্য করে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়েও এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওতে তাকে বিভিন্ন বক্তব্য দিতে দেখা যায়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এদিকে প্রায় এক বছর আগে মসজিদ ও মাদ্রাসার সামনে জামাল উদ্দিন “নয় বাড়ি বাউন্ডারি” নামে একটি সংগঠন গঠনের ঘোষণা দিয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, একটি প্রতিষ্ঠিত মানবিক সংগঠনকে দুর্বল করার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও ওই সংগঠনের দৃশ্যমান কোনো কার্যক্রম বা বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
অনেকের ভাষ্য, “মানবিক সংগঠনের নামে মানুষকে আশ্বাস দিয়ে পরে তার বাস্তব কোনো কার্যক্রম না দেখানো সাধারণ মানুষকে বিভ্রান্ত করার শামিল।”
সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আলোচনায় থাকার চেষ্টা করছেন জামাল উদ্দিন। তবে তার এসব কর্মকাণ্ড উল্টো সামাজিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।
সামাজিক মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন— “রিয়েল আইডি আর ফেক আইডির পার্থক্য যার উপলব্ধিতে নেই, তিনি কীভাবে দায়িত্বশীলভাবে ওষুধ বিক্রির মতো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত থাকেন?”
এলাকাবাসীর মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বহীন ও উস্কানিমূলক আচরণ ব্যক্তি, সমাজ ও পেশাগত মর্যাদার জন্য ক্ষতিকর। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ওষুধের দোকানের কর্মচারী থেকে বিতর্কিত আলোচনায় জামাল উদ্দিন — সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়।

আপডেট সময় : ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬