সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

সালথায় পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: ৫ বছরের সাজাপ্রাপ্ত তারেক অবশেষে পুলিশের জালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি তারেক মোল্লা (৪০) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে নিজ এলাকা থেকেই আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে অভিযান চালায় সালথা থানা পুলিশ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার (১৫ এপ্রিল) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তারেক মোল্লা নকুলহাটি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে। তিনি একটি আলোচিত মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। রায় ঘোষণার পর থেকেই দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে তারেক মোল্লাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর রয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সালথায় পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: ৫ বছরের সাজাপ্রাপ্ত তারেক অবশেষে পুলিশের জালে

আপডেট সময় : ০২:০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬