সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

পত্নীতলায় ৭০ বোতল ভারতীয় মাদক ‘ESKUF’সহ ডিলার আটক, ইজিবাইক জব্দ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদক ‘ESKUF’ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ ফিরোজ কামাল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে।

আটককৃত ব্যক্তির কাছ থেকে ৭০ বোতল ভারতীয় তৈরি অবৈধ ‘ESKUF’ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা হিসেবে উদ্ধারকৃত মাদকের মোট মূল্য দাঁড়ায় প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
পুলিশ জানায়, আটক ফিরোজ কামাল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে নওগাঁসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, সীমান্তের কাঁটাতার অতিক্রম করে ভারত থেকে এসব মাদক দেশে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পত্নীতলায় ৭০ বোতল ভারতীয় মাদক ‘ESKUF’সহ ডিলার আটক, ইজিবাইক জব্দ

আপডেট সময় : ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬