সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ,

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

 বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামের বোয়ালখালীর গোলক মুন্সিরহাট বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়্যার দোকান মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী মো. আকতার হোসেন। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং আগুন লাগার কারণ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। জানা যায়, উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের “দিগন্ত কুটির” মার্কেটে অবস্থিত দোকানটি ৮ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো বন্ধ করে বাড়ি ফেরেন ব্যবসায়ী আকতার হোসেন। সে সময় কোনো ধরনের অস্বাভাবিকতা ছিল না। তবে রাত গভীর হলে প্রায় ১টার দিকে পথচারীদের মাধ্যমে খবর আসে দোকানে আগুন জ্বলছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে বোয়ালখালী ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা টিন, সিমেন্টসহ সকল মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আকতার হোসেন বলেন, “দোকান বন্ধ করার সময় কোনো সমস্যা ছিল না। হঠাৎ গভীর রাতে আগুন লাগা অত্যন্ত রহস্যজনক।” তিনি এ ঘটনায় নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন। এ ঘটনায় বোয়ালখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ,

আপডেট সময় : ১২:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬