সর্বশেষ
গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ বাছুর আলগা (উত্তর) পীরপাল আদর্শ ক্বওমী মহিলা মাদরাসায় প্রথম সবক উদ্বোধন হালুয়াঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আজগর এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত যুবদলের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ, হাসপাতালে ছুটে গেলেন কেন্দ্রীয় নেতারা র‌্যাব-৭-এর অভিযানে বাকলিয়ায় নৃশংস হামলার প্রধান আসামি গ্রেফতার* দক্ষিণ আইচায় মাদক ও সন্ত্রাসের অভিযোগ: প্রভাবশালীদের ছত্রছায়ায় অভিযুক্ত, ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-৭ আসনে চকবাজার থানার ইসলাবাগ ছাতি মসজিদে জুমার নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্কুলে গিয়ে প্রশাসক নন, শিক্ষক ইউএনও কাউসার রহমান—ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় বেগমগঞ্জ যশোরে বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ ঢাকা লালবাগ-চকবাজারের ২৯ নং ওয়ার্ডে গণসংযোগে জনতার ঢল — ভালোবাসায় সিক্ত কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ টিপু সুলতান

র‌্যাব-৭-এর অভিযানে বাকলিয়ায় নৃশংস হামলার প্রধান আসামি গ্রেফতার*

 বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:৪৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

 চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় সংঘটিত চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অন্যতম আসামি মোঃ সবুজকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেটের যৌথ অভিযানিক দল। দ্রুততম সময়ে এই গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ভিকটিম মোঃ মিনহাজ, চট্টগ্রামের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাপড়ের দোকানের কর্মচারী। জানা যায়, মিনহাজ ও অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে পূর্বপরিচিতি ছিল। গত ০৬ এপ্রিল ২০২৬, সকাল আনুমানিক ১১টার দিকে তিনি রিকশাযোগে কর্মস্থল কোতোয়ালী থানাধীন জহুরুল হকার্স মার্কেটে যাওয়ার পথে কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পশ্চিমপাড় এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র—ধামা, কিরিচ ও ছোরা নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিনহাজের দুই হাত, দুই পা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। একপর্যায়ে নির্মমভাবে তার ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। নৃশংস এই হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩ জনকে এজাহারনামীয় এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ ধারায় রুজু করা হয়েছে। ঘটনার পরপরই র‌্যাব-৭, চট্টগ্রাম আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত জোরদার করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার পলাতক আসামি মোঃ সবুজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ইমামপাড়া এলাকায় অবস্থান করছে। এর প্রেক্ষিতে ০৯ এপ্রিল ২০২৬, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেটের একটি যৌথ অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সবুজ (২৫), পিতা-মোঃ সুমন; গ্রামের বাড়ি বড় ধুশিয়া, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-চট্টগ্রাম। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

র‌্যাব-৭-এর অভিযানে বাকলিয়ায় নৃশংস হামলার প্রধান আসামি গ্রেফতার*

আপডেট সময় : ০২:৪৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬