সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত, আটক ১

মোঃ মোবারক হোসেন নাদিম স্টাফ রিপোর্টার,
  • আপডেট সময় : ০২:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদী থানায় মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় চলমান এই অভিযানের অংশ হিসেবে গত ৪ এপ্রিল ২০২৬ তারিখ রাতে রামপুরা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত পেট্রোল ডিউটি পালনকালে অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, মনোহরদী থানাধীন রুচির মোড় বাঘেরপাড়া এলাকায় আবু তাহেরের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে।
এসময় ঘটনাস্থল থেকে রবি মিয়া (৫০), পিতা মৃত আজিজ, গ্রাম চরমান্দালিয়া ডঙ্গীবাড়ি, ৪ নম্বর ওয়ার্ড, ইউনিয়ন চরমান্দালিয়া, থানা মনোহরদী—কে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতসহ তাকে থানায় নিয়ে আসা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে ৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত, আটক ১

আপডেট সময় : ০২:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬