সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।

ভোলার দক্ষিণ আইচায় পর্যটক ও পথচারীরা জিম্মি মাদকসেবীদের মব সন্ত্রাস ও চাঁদাবাজিতে

​নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট সময় : ১১:১৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

  ভোলা | ​ভোলার দক্ষিণ আইচা থানা এলাকায় মাদকসেবী ও কিশোর গ্যাং চক্রের বেপরোয়া কর্মকাণ্ডে পর্যটক এবং সাধারণ পথচারীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। পর্যটন এলাকায় ঘুরতে আসা সাধারণ মানুষকে টার্গেট করে প্রতিনিয়ত চলছে ‘মব সন্ত্রাস’ ও চাঁদাবাজি। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে সড়ক ও পর্যটন কেন্দ্রগুলোতে অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। ​ ​দক্ষিণ আইচার দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে আসা পর্যটকরা এখন মাদকসেবীদের মূল লক্ষ্যে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, পর্যটকরা এলাকায় প্রবেশ করলেই পরিকল্পিতভাবে জটলা তৈরি করে (মব সৃষ্টি) তাদের হেনস্তা করা হয় এবং বড় অংকের চাঁদা দাবি করা হয়। অনেক ক্ষেত্রে পর্যটকদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা সর্বস্ব লুটে নিচ্ছে এই চক্রটি। ​ ​কেবল পর্যটন কেন্দ্র নয়, সাধারণ সড়কগুলোতেও যাতায়াত করা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহনের গতি থামিয়ে গতিরোধ করছে মাদকসেবীরা। এরপর দলবদ্ধ হয়ে চালক ও আরোহীদের ওপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ‘মব সন্ত্রাস’ স্টাইলে হঠাৎ মানুষকে ঘিরে ধরায় সাধারণ পথচারীরা নিরুপায় হয়ে তাদের দাবি মেনে নিতে বাধ্য হচ্ছেন। ​প ​এলাকাবাসীর অভিযোগ, এসব ঘটনা প্রকাশ্য দিবালোকে ঘটলেও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। তবে এ বিষয়ে দক্ষিণ আইচা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “এ ধরণের কোনো ঘটনা ঘটলে ভুক্তভোগীরা যেন থানায় জানান। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ​রাস্তাঘাটে প্রকাশ্য দিবালোকে এমন অরাজকতায় দক্ষিণ আইচা এলাকার জনমনে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, কেবল অভিযোগের অপেক্ষায় না থেকে পুলিশের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো প্রয়োজন। দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত মাদকসেবী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলার দক্ষিণ আইচায় পর্যটক ও পথচারীরা জিম্মি মাদকসেবীদের মব সন্ত্রাস ও চাঁদাবাজিতে

আপডেট সময় : ১১:১৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬