সর্বশেষ
ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে ৮০ হাজার টাকায় সালিশি বৈঠক সরল_বিশ্বাস মান্নান ফরিদী নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ রাকসুর তথ্য ও গবেষণা বিভাগে ১৪ উদ্যোগ বাস্তবায়ন, আটকে আছে ক্যাম্পাস অ্যাপ সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সম্মানি ছাড়া সেবা দেন না,দাতা-গ্রহীতাদের অভিযোগ জমি নিয়ে বিরোধ, মিথ্যা মামলায় কারাভোগ বাবা-ছেলের জুলাইযোদ্ধা খোকন বর্মনের পূজামণ্ডপ পরিদর্শনে গোলাম কিবরিয়া সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার আমরা মানুষ তাছলিমা আক্তার মুক্তা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতরণ

সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার

 হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

 শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়নের ৩,৪,৫ নং ওয়ার্ডের রোদগ্রাম,নিশ্চিন্তপুর, কোচ কুড়িলিয়া শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা, ২নং গোয়ালা ইউনিয়ন পরিষদের ৩,৪,৫,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাঃ পপি আক্তার ১০/০৮/২০২৬ রোজ রবিবার সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি ১০:৩০ মিনিট পর্যন্ত মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পরিদর্শন শেষে বিএনপি নেতী মোসাঃ পপি আক্তার বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।” তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব যেন সবাই শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ২নং গোয়ালা ইউনিয়নের ৩,৪,৫ ওয়ার্ডের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার

আপডেট সময় : ০৪:৪০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬