সর্বশেষ
আমরা মানুষ তাছলিমা আক্তার মুক্তা
বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:১৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশটা আমার হিন্দু মুসলিম খ্রীষ্টান বৌদ্ধ মিলে , তবে কিসের ঝগড়াঝাটি তাল থেকে তিলে ? সবুজ শ্যামল মাটির বুকে আমরা সবাই মানুষ , রক্তের হলি খেলছো কেন হারিয়ে সকল হোশ ? সকলে আমরা সকলের তরে প্রত্যেকেই মানব জাতি ? ক্ষমতার পালাবদলে তোমরা কেন করছে হাতাহাতি ? একতায় শক্তি একতাই বল জেনেছি বাঙালির মুখে ! কাঁধে কাঁধ মিলিয়ে অতীতে কাটিয়েছি দিন সুখে । তবে কেন হিংসের তোষামোদ অশান্তি ভয়ালযুদ্ধ ? মানুষ কেন মানুষের তরে হয়েছে এতো ক্ষুব্ধ ? হাদিস কোরআনের কোথায় আছে রক্তারক্তি কথা ? মানুষ মোরা মানুষের জন্য মানুষেই মানবতা । নিভিয়ে দিয়ে হিংসার প্রদ্বীপ একতার পথে চলি , বন্ধ করি উসকানি প্রচারণা মিথ্যা অপবাদের বুলি


















