রাজশাহীতে কথিত সাংবাদিক কাচু আটক তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি
- আপডেট সময় : ০৯:৫৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
রাজশাহী এক তরুণীর ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচারের অভিযোগে মামুনুর রহমান কাচু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণাসহ মাদক কারবার, ছিনতাই ও ক্লিনিকে সন্ত্রাসী হামলার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। আজ সকালে মহানগরীর আলুপট্টি মোড় এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানার একটি চৌকস আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মামুনুর রহমান কাচু মহানগরীর আমবাগান এলাকার মৃত মোজাফফরের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাহবুবা খাতুন নীলা নামের এক ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তার পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি কৌশলে তার ব্যক্তিগত ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। লোকলজ্জার ভয়ে তিনি বিভিন্ন মাধ্যমে দাবিকৃত টাকার একটি অংশ পরিশোধ করলেও অবশিষ্ট



















