ঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির আনুষ্ঠানিক উদ্বোধন, তেজগাঁওয়ে স্থানীয় পর্যায়ে কর্মসূচি
- আপডেট সময় : ০২:৪২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সমাজকল্যাণ মন্ত্রীর প্রেস কনফারেন্সের পর জেলা সমাজসেবা কমপ্লেক্সে আয়োজন, উপস্থিত ছিলেন সমাজসেবা বিভাগের কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আজ দুপুর ২টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে স্থানীয় পর্যায়ে কর্মসূচির আয়োজন করা হয়।
শহর সমাজসেবা কার্যালয়-৭, তেজগাঁও, ঢাকা এবং সমাজসেবা কার্যালয়, তেজগাঁও সার্কেলের যৌথ উদ্যোগে জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থল ছিল ৩৫৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকার উপপরিচালক জনাব আবু সাঈদ মোঃ কাওছার রহমান, সহকারী পরিচালক জনাব মোঃ জিয়াউর রহমান, শহর সমাজসেবা কার্যালয়-৭, ঢাকার সমাজসেবা অফিসার জনাব মোঃ জহির উদ্দিন এবং সমাজসেবা কার্যালয়, তেজগাঁও সার্কেলের সমাজসেবা অফিসার জনাব মোঃ ইনসান আলী।
এ ছাড়া সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফ্যামিলি কার্ড শুমারির আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য



















