সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছরের মেয়ে হত্যার পর লাশ পাওয়া গেছে মসজিদের দোতলায়

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৫০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলীপাড়া এলাকার এক মসজিদের দ্বিতীয় তলা থেকে ৯ বছর বয়সী এক মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম ময়না আক্তার। সে ওই এলাকার প্রবাসী মোঃ রাজ্জাক মিয়ার মেয়ে।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ময়নার লাশ রোববার (৬ জুলাই) সকালে ফজরের নামাজের পর মসজিদে মক্তব পড়তে যাওয়া কয়েকজন শিশুর মাধ্যমে উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লাশটি মসজিদের দ্বিতীয় তলায় পড়ে থাকতে দেখে।

প্রাথমিক ধারনা করা হচ্ছে, ময়নাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ও পিবিআই পুলিশের একটি টিম তদন্তের জন্য ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, তারা এই ঘটনাটিকে অতি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। শিশুটির হত্যাকাণ্ড নিয়ে পুলিশ ও পিবিআই যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তদন্তের অংশ হিসেবে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছরের মেয়ে হত্যার পর লাশ পাওয়া গেছে মসজিদের দোতলায়

আপডেট সময় : ০৮:৫০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫