সর্বশেষ
ওপেন হার্ট সার্জারি শেষে বাড়ি ফেরা দলীয় কর্মীর খোঁজখবর নিলেন বিএনপি নেতা মো: জাহাঙ্গীর হোসেন কালকিনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক দমনে গ্রাম পুলিশদের সাথে ওসি’র রোলকলে শার্শায় বিশেষ ব্রিফিং তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী ওলামা দলের আহ্বায়ক শেরপুরে সরকারী চিকিৎসকের বিরুদ্ধে বেসকারী হাসপাতাল দখলের অভিযোগ অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় বিশেষ সম্মাননা পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। অর্জিত এ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বুধবার বিকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অংশীজন সম্মিলন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সম্মাননা হিসেবে পাওয়া ক্রেস্ট ও সনদ উন্মোচন করা হয়।

মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে নাগরিক সেবা সহজ, দ্রুত ও কার্যকর করার পাশাপাশি নগর উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে এ স্বীকৃতি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও উৎসাহিত করবে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টদের পরিশ্রম এবং নগরবাসীর সহযোগিতার ফলেই এ অর্জন এসেছে।

তিনি বলেন, রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, প্রবীণ নাগরিকদের জন্য পার্ক, খেলার মাঠ ও ফুটসাল মাঠ উন্নয়ন এবং যানজট কমাতে অটোরিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কাজ চলছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় রাসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক

আপডেট সময় : ০৪:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬