সর্বশেষ
র‍্যাব-৭’র অভিযানে ‘গলাকাটা বাচা’গ্রেফতার-স্বস্তির নিঃশ্বাস চট্টগ্রামে চট্টগ্রামে র‌্যাব-৭-এর সাঁড়াশি অভিযান: আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামি দেব গ্রেফতার ময়মনসিংহ তথ্য কমপ্লেক্সের ভিত্তিস্থাপন প্রস্তুতি পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব হাটহাজারীতে প্রতিমন্ত্রীর শুভেচ্ছা, উপাসক-উপাসিকাদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ মানুষকে ভালোবাসা তাছলিমা আক্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, পালিয়ে চট্টগ্রাম—অবশেষে র‌্যাব-৭ এর অভিযানে গ্রেফতার স্বামী শিপন বেনাপোলে আধুনিক হাসপাতালের দাবিতে জনমতের জোরালো আহ্বান বাংলাদেশ প্রেসক্লাব, আটপাড়া উপজেলা শাখার কমিটি ঘোষণা ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীণ নারীর কোলজুড়ে জন্ম নিল নবজাতক কন্যাসন্তান ,বাবা হয়নি কেউ।

চট্টগ্রামে র‌্যাব-৭-এর সাঁড়াশি অভিযান: আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামি দেব গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগরীতে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেব (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭। কোতোয়ালী থানাধীন বলুয়ার দিঘী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাঁড়াশি অভিযানে তাকে আটক করা হয়। জানা যায়, ২০২৪ সালের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আদালতের বিপরীতে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হন। ঘটনার পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি টানা কর্মবিরতি পালন করে। ঘটনাটি জাতীয় গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পায় এবং সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একাধিক নামীয় ও অজ্ঞাত আসামিকে অন্তর্ভুক্ত করা হয় এবং তদন্ত কার্যক্রম শুরু হয়। র‌্যাব-৭ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০২ এপ্রিল ২০২৬ইং, আনুমানিক ১৪৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে দেবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই গ্রেফতার মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দেবে এবং বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামে র‌্যাব-৭-এর সাঁড়াশি অভিযান: আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামি দেব গ্রেফতার

আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬