সর্বশেষ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত, আটক ১ নওগাঁর রানীনগরে মাদকসেবীর করাদন্ডঃ নেত্রকোণায় ডিবির অভিযানে ভারতীয় জিরা ও ফুছকা জাতীয় মালামাল জব্দ ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার উদয় সাধুর হাটে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা ভোলার দক্ষিণ আইচায় পর্যটক ও পথচারীরা জিম্মি মাদকসেবীদের মব সন্ত্রাস ও চাঁদাবাজিতে চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ আইসিইউতে স্বস্তি, চট্টগ্রামে নতুন মডেল কম খরচে স্টেপ ডাউন ইউনিট চালু “ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত”

উদয় সাধুর হাটে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

আবু তাহের খোকন - স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী উদয় সাধুর হাটে বাজারের সার্বিক পরিস্থিতি উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) বিকেলে বাজারের ধানের গলি, লোহাচুরা ভূমি অফিস সংলগ্ন জামে মসজিদের সামনে এ সভার আয়োজন করে বাজার শান্তি-শৃঙ্খলা কমিটি। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মাঈন উদ্দিন আকবর মানু মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শাহাবুদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম মিরাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।
সভায় বক্তারা বাজারের শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। চাঁদাবাজি, দখলবাজি ও অনিয়ম প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়।

এ সময় বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। অভিযোগ করা হয়, কিছু অসাধু ব্যবসায়ী দোকানের সামনে চৌকি ও মালামাল রেখে চলাচলের পথ সংকুচিত করে ফেলছেন, ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। দীর্ঘদিন ধরে বাজারের গলির ভাঙা সড়কও ব্যবসায়ী ও পথচারীদের দুর্ভোগ বাড়াচ্ছে।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন করা হলে বাজারের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উদয় সাধুর হাটে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

আপডেট সময় : ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬