সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ পাঠ করানোর দায়িত্ব কার—জাতীয় সংসদের স্পিকারের না প্রধান বিচারপতির? এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তির জন্য আগামী ৭ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট।

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

সোমবার (২৩ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রুলের চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করেন।

এর আগে রাষ্ট্রপতিকে স্পিকার দ্বারা শপথ গ্রহণ করানো সংবিধানবিরোধী উল্লেখ করে এক রিট আবেদন দায়ের করা হয়। ওই রিটে দাবি করা হয়—বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি যেন রাষ্ট্রপতিকে শপথ পড়ান, সেই নির্দেশনা দেওয়া হোক।

এ প্রেক্ষিতে হাইকোর্ট গত ১১ মার্চ রুল জারি করেন এবং জানতে চান, রাষ্ট্রপতিকে স্পিকার দিয়ে শপথ গ্রহণ করানো কেন অবৈধ ঘোষণা করা হবে না। আইন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।

উল্লেখ্য, সংবিধানের চতুর্থ সংশোধনীর আগে প্রচলিত রীতি অনুযায়ী রাষ্ট্রপতিকে শপথ পড়াতেন প্রধান বিচারপতি। আর রাষ্ট্রপতি শপথ পড়াতেন প্রধান বিচারপতিকে। কিন্তু চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ প্রক্রিয়ায় পরিবর্তন এনে রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয় স্পিকারকে।

পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে স্পিকারের এই দায়িত্ব বাতিল করা হয়। তবে ২০১১ সালে গৃহীত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবারও স্পিকারকেই রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর বিধান পুনর্বহাল করা হয়।

এখন এই বিধান সাংবিধানিকভাবে কতটা গ্রহণযোগ্য, তা নির্ধারণ হবে হাইকোর্টের চূড়ান্ত রায়েই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ পাঠ করানোর দায়িত্ব কার—জাতীয় সংসদের স্পিকারের না প্রধান বিচারপতির? এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তির জন্য আগামী ৭ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আপডেট সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫