সর্বশেষ
Women Who Play to Win: Inspiring Stories from High-Stakes Poker Queens চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী শওকত অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা কালকিনির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হাওলাদারের মতবিনিময় সভা শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ১২ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর পটুয়াখালী গলাচিপায় ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি, সংবর্ধিত গীতা রানী পাল ককটেল-আগুন দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না: রিজভী Ανακαλύψτε Τα Καλύτερα Καζίνο Με Paysafe Για Ασφαλείς Συναλλαγές

কালকিনির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হাওলাদারের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী রমজানপুর ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় রমজানপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ নভেম্বর সন্ধ্যায় আয়োজিত এই মতবিনিময় সভায় এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা আছাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স্বপন মোল্লা। আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটার ও এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সভায় বক্তারা বলেন, এলাকার অবহেলিত জনপদের উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হাওলাদার জুলাই শহীদ সিফাত হাওলাদারের বাবা হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পরিচিত ব্যক্তি হয়ে উঠেছেন একই সাথে এলাকাবাসীর কাছে অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। ভবিষ্যতে রমজানপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তার মতো দূরদর্শী ব্যক্তির একান্ত প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন ইউনিয়ন পরিষদের যেকোনো সেবা সহজেই পেতে পারেন এবং কোনো ধরনের বাধার মুখে না পড়েন, সেজন্য মোঃ কামাল হাওলাদারের মতো জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন—যাঁকে সাধারণ মানুষ আপনজন হিসেবে ‘আমাদের কামাল’ বলে ডাকতে পারবেন।

সভা শেষে উপস্থিত সর্বস্তরের এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ কামাল হাওলাদারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হাওলাদারের মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬