সর্বশেষ
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
স্টাফ রিপোর্টার শেরপুর:
- আপডেট সময় : ১০:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার কড়াইতলী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















