সর্বশেষ
Women Who Play to Win: Inspiring Stories from High-Stakes Poker Queens চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী শওকত অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা কালকিনির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হাওলাদারের মতবিনিময় সভা শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ১২ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর পটুয়াখালী গলাচিপায় ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি, সংবর্ধিত গীতা রানী পাল ককটেল-আগুন দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না: রিজভী Ανακαλύψτε Τα Καλύτερα Καζίνο Με Paysafe Για Ασφαλείς Συναλλαγές

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার নিশ্চিত করতে জাতীয় ঐক্য, জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর পূবালী মার্কেটে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে ‘গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক ও নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট মো. এনামূল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য ও রাকাবের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, ড্যাব রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি ড. প্রকৌশলী মো. জাকির হোসেন খান, সুজনের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ড. মোহা. কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহসভাপতি মো. সুলতান মাহমুদ সুমন।সভায় বক্তারা বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের অবিসংবাদিত নেতা। শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।বক্তারা আরও বলেন, বাংলাদেশের নদ-নদী ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়। গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের পাশাপাশি নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের পানির নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।আলোচনা শেষে মাওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

আপডেট সময় : ০৬:১৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬