সর্বশেষ
Women Who Play to Win: Inspiring Stories from High-Stakes Poker Queens চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী শওকত অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা কালকিনির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হাওলাদারের মতবিনিময় সভা শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ১২ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর পটুয়াখালী গলাচিপায় ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি, সংবর্ধিত গীতা রানী পাল ককটেল-আগুন দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না: রিজভী Ανακαλύψτε Τα Καλύτερα Καζίνο Με Paysafe Για Ασφαλείς Συναλλαγές

শেরপুরে ৬৫৮০ যুবক-যুবতীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে উদ্যোগ

স্টাফ রিপোর্টার,শেরপুর ।
  • আপডেট সময় : ১১:৪১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে শেরপুরে ৬ হাজার ৫৮০ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণ ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN) প্রকল্পের মাধ্যমে তাঁদের দক্ষতা উন্নয়নে কাজ করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে জেলা পর্যায়ের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশীদ খান। প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন টিম ফোকাল গোলাম রব্বানী।
কর্মশালায় বক্তারা বলেন, স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যুবকদের দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নিয়োগকর্তা, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাখাওয়াত হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও সাংবাদিক রফিক মজিদ।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নিয়োগকর্তা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, EARN প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৩টি উপজেলার প্রায় ৫৬ হাজার যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শেরপুর জেলার ৬ হাজার ৫৮০ জন যুবক-যুবতী এ প্রকল্পের সুবিধা পাবেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে ৬৫৮০ যুবক-যুবতীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে উদ্যোগ

আপডেট সময় : ১১:৪১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬