সর্বশেষ
সাংবাদিকতা থেকে উদ্যোক্তা: মিডিয়া ও মানবিক কাজে মিহিরুল মিরাজ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ শেরপুরে ড্রামে মিলল নারীর লাশ, হত্যার রহস্য উদ্‌ঘাটন করল পিবিআই, গ্রেপ্তার ৪ জন, জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ, নেতৃত্বে আলমগীর গণি ও মনজুর হোসেন প্লাস্টিক শিল্পের সংকট নিয়ে প্রতিবাদী কণ্ঠের প্রতিবেদন ঘিরে ব্যাপক সাড়া, মন্তব্যে ব্যবসায়ীদের ক্ষোভ-উদ্বেগ চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন: আহবায়ক মুরাদ সিঃযুগ্ম আহ্বায়ক মিলন সদস্য সচিব রাকিব ভোলার পর্যটনে নতুন মাত্রা: নজর কাড়ছে ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্ট

জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রবিবার (১ নভেম্বর) বিকাল ৩টায় সোনারুপা চা বাগানের বনশ্রী ক্রীড়াচক্রের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী, সোনারুপা চা বাগানের ব্যবস্থাপক শাহ মোহাম্মদ কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ।

এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, জুড়ী থানার এসআই কবির উদ্দিন ও এএসআই শামসুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এস এম জালাল উদ্দীন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির নেতা হাবিবুর রহমান, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মুহিত আলী নামর, সাধারণ সম্পাদক সহিবুর রহমান তুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সুহেল আহমদ, বিএনপি নেতা ফয়ছল আহমদ ও হাবিবুর রহমান হাবিব এবং পূর্বজুড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আসুক উদ্দিন মাসুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা।

আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন মতিউর রহমান চুনু। এবারের আসরে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে, নতুন প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং তরুণ সমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০১:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬