সর্বশেষ
শার্শায় ১৮০ ভরি ওজনের ১৮টি স্বর্ণবার ও মোটরসাইকেলসহ এক চোরাচালানকারী গ্রেপ্তার শেরপুরে বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক হয়, বরগুনায় ‘বিএসএস মহাকাশ ক্যাম্প২০২৬’-এ রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো প্রদর্শন মাদারীপুরের কালকিনিতে বাড়ি ফেরার পথে কৃষকের দুই পায়ে রগ কেটে দিল দুর্বৃত্তরা! রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য রাজশাহীতে অফিসিয়াল ক্যাপ ও টি-শার্ট উপহার ফরিদপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী এড,কাজী আলিমুজ্জামান এমএম জামান, ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে: ডিআইজি চৌমুহনীর গণিপুরে দোকানে অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১ ঘাটাইলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে: ডিআইজি

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি বলেন, প্রতিটি জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মনিটরিং সেল খোলা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এসব কার্যক্রম তদারকি করা হচ্ছে। একই সঙ্গে তিনি সবাইকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। আজ ২০ অক্টোবর মঙ্গলবার নেত্রকোণা সদর থানার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রেঞ্জ ডিআইজি পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নেত্রকোণা জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদ্‌যাপন কমিটির নেতারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে: ডিআইজি

আপডেট সময় : ০২:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬