সর্বশেষ
শার্শায় ১৮০ ভরি ওজনের ১৮টি স্বর্ণবার ও মোটরসাইকেলসহ এক চোরাচালানকারী গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৯০ গ্রাম ওজন (১৮০ ভরি) ওজনের ১৮টি স্বর্ণের বার এবং একটি মোটরসাইকেলসহ মোঃ আলাউদ্দীন (৫২) নামের এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ অক্টোবর ( বুধবার ) ২০২৬ ইং, সকাল সাড়ে ১০ ঘটিকায়, শার্শা থানাধীন খাজুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল, যশোর) জনাব মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শামিনুল হক এবং এসআই (নিঃ) শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ চৌকস টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামস্থ ‘প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে মোঃ আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুইজন অজ্ঞাতনামা আসামী সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটক আসামির হেফাজতে থাকা তল্লাশি চালিয়ে ১৮টি স্বর্ণের বার ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সুজুকী মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি শার্শার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে মোঃ আলাউদ্দীন (৫২)। শার্শা থানা সূত্রে জানা গেছে, উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা আইন/চোরাচালান আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা অপর ২ জন আসামির নাম-ঠিকানা সংগ্রহ ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উক্ত আটক-গ্রেপ্তারের বিষয়টি শার্শা থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুপুর ১টার দিকে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এসময় উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল, যশোর) জনাব মোঃ আরিফ হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শামিনুল হকসহ পুলিশের অন্যান্য অফিসারগণ।



















