জুড়ীতে মরহুম আব্দুল মক্তাদির চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ১১:৫১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের জুড়ী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে মরহুম আব্দুল মক্তাদির চেয়ারম্যান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা।
এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং টুর্নামেন্টের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, জুড়ী, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। মেগা ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















