সর্বশেষ
ঘাটাইলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প জুড়ীতে মরহুম আব্দুল মক্তাদির চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ নালিতাবাড়ীতে এসআই চন্দনের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন, বাবা-ছেলের কারাভোগের অভিযোগ বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা নওগাঁর সাপাহারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

 শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

 শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে চলমান কার্যক্রম তদারকির অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব এস এম হুমায়ুন কবির সরকার মহোদয় নেত্রকোণা জেলা সফর করেন। এ সময় ফুল দিয়ে বরন করেন সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান। সফরকালে তিনি নেত্রকোণা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময়ে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন। নেত্রকোণায় সকল ধর্মাবলম্বীর পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার মহোদয় আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০২:১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬